বিজ্ঞাপন
লোড হচ্ছে... --:--:-- --
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • আমাদের সম্পর্কে
  • জবস
  • খেলা
  • বিনোদন
  • উদ্যোক্তার গল্প
  • IELTS Band Score Calculator
  • IELTS Prep Pro
LIVE
বিজ্ঞাপন
🔴 ব্রেকিং
গ্রামে এখনও সক্রিয় মব সন্ত্রাসঃ নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে নাজেহাল করার পায়তারা গাজীপুরে ফিল্মি স্টাইলে ইমামের বাড়িতে হামলা পিস্তল ঠেকিয়ে ১৫ বছরের কিশোরী মেয়েকে অপহরণ দিল্লিতে দিনদুপুরে নৃশংসতা মোহাম্মদ হোসেনকে কুপিয়ে উল্লাস ঘাতকের, জনমনে তীব্র ক্ষোভ এলাকাবাসীর কাছে ঘটনাটি এখনও তাজা এক ভৌতিক ক্ষত প্রশাসনের নীরবতায় বাড়ছে কৌতূহল ও ভ্রান্ত বিশ্বাসের ঝুঁকি। শুধু ময়মনসিংহ নয়, বিশ্বজুড়েই ছড়িয়ে আছে এমন 'আদম' ও 'ঈশ্বর' দাবিদারদের থাবা গ্রামে এখনও সক্রিয় মব সন্ত্রাসঃ নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে নাজেহাল করার পায়তারা গাজীপুরে ফিল্মি স্টাইলে ইমামের বাড়িতে হামলা পিস্তল ঠেকিয়ে ১৫ বছরের কিশোরী মেয়েকে অপহরণ দিল্লিতে দিনদুপুরে নৃশংসতা মোহাম্মদ হোসেনকে কুপিয়ে উল্লাস ঘাতকের, জনমনে তীব্র ক্ষোভ এলাকাবাসীর কাছে ঘটনাটি এখনও তাজা এক ভৌতিক ক্ষত প্রশাসনের নীরবতায় বাড়ছে কৌতূহল ও ভ্রান্ত বিশ্বাসের ঝুঁকি। শুধু ময়মনসিংহ নয়, বিশ্বজুড়েই ছড়িয়ে আছে এমন 'আদম' ও 'ঈশ্বর' দাবিদারদের থাবা
› Fashion › কম মূল্যে পাঞ্জাবি বিক্রিই কি অপরাধ?...
Fashion

কম মূল্যে পাঞ্জাবি বিক্রিই কি অপরাধ? সিন্ডিকেট ও পুলিশি হয়রানির মুখে শোরুম বন্ধের অভিযোগ

25 March 2026 25 March 2026 1 মিনিট পড়া 2.4 হাজার+
কম মূল্যে পাঞ্জাবি বিক্রিই কি অপরাধ? সিন্ডিকেট ও পুলিশি হয়রানির মুখে শোরুম বন্ধের অভিযোগ

কম মূল্যে পাঞ্জাবি বিক্রিই কি অপরাধ? সিন্ডিকেট ও পুলিশি হয়রানির মুখে শোরুম বন্ধের অভিযোগ

2.4 হাজার+
শেয়ার: ফেসবুক শেয়ার
শেয়ার করুন: ফেসবুক শেয়ার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীতে কম মূল্যে পাঞ্জাবি বিক্রি করার জেরে একটি প্রতিষ্ঠিত শোরুম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী ব্যবসায়ী সিন্ডিকেট ও স্থানীয় পুলিশের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য সেবা দিতে গিয়ে তিনি এখন জীবননাশের ঝুঁকিতে রয়েছেন।

সম্প্রতি রাজধানীর হাতিরঝিল এলাকায় অবস্থিত একটি জনপ্রিয় পাঞ্জাবি শোরুম বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী একটি মহল। শোরুম মালিকের অভিযোগ, ঈদ উপলক্ষে তারা ৯৯০ টাকায় উন্নতমানের পাঞ্জাবি বিক্রি করছিলেন, যা অন্যান্য নামী ব্র্যান্ডের তুলনায় অনেক কম। এতে ক্ষিপ্ত হয়ে বাজারের একটি প্রভাবশালী সিন্ডিকেট তাদের ওপর চড়াও হয়।

সংবাদ সম্মেলনে শোরুমের মালিক বলেন, “আমার জীবন অনেক মূল্যবান। পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমি প্রাণ দিতে পারব না। এই সিন্ডিকেটের কাছে আমি আত্মসমর্পণ করতে রাজি নই। পরিস্থিতি অনুকূলে না থাকলে আমি ব্যবসা বন্ধ করে প্রয়োজনে বিদেশে চলে যাব, তবুও অন্যায়ের কাছে মাথা নত করব না।”

ঘটনার দিন হাতিরঝিল থানার ওসির ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ওই ব্যবসায়ী। তিনি অভিযোগ করেন, পুলিশ কর্মকর্তা তাকে আইনি সহযোগিতা দেওয়ার পরিবর্তে উল্টো ভয়ভীতি দেখিয়েছেন।

ব্যবসায়ী জানান, ওসি সাহেব আমাকে ফোন দিয়ে বললেন— ঝামেলাটা নিজেরা মিটিয়ে নেন, কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেক ক্ষমতা। তিনি আরও বলেন যে, ওই প্রভাবশালী ব্যক্তি নাকি ওপর মহলের ঘনিষ্ঠ বন্ধু এবং চাইলে তাকেও (ওসিকে) বদলি করে দিতে পারেন। একজন পুলিশ অফিসার যদি এতটা ভীতু হন, তবে সাধারণ মানুষ কোথায় যাবে?

তিনি আরও প্রশ্ন তোলেন, ট্রেনিংয়ের সময় পুলিশ সদস্যদের কী শেখানো হয়? পুলিশের ভেতর এখনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের অনুসারীরা ঘাপটি মেরে আছে কি না এবং তারা মাদকাসক্ত কি না, তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, এই মার্কেটে দীর্ঘদিন ধরে একটি বিশেষ গোষ্ঠী রাজত্ব কায়েম করে রেখেছে। তিনি বলেন, “আমাদের উপস্থিতিতে মার্কেটটি আলোকিত হয়েছে, যা তারা চায় না। কারণ তাদের গ্রাহকরা আসে রাত ১১টা-১২টার পর। তারা অন্ধকার পছন্দ করে। আমরা গ্রাহকদের ভালোবাসা পাচ্ছি বলেই তারা আমাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে এই শোরুমটি বন্ধ করে দিয়েছে।”

উল্লেখ্য, এই প্রতিষ্ঠানের অধীনে প্রায় ২১টি শোরুম এবং ৬০০-এর বেশি কর্মচারী কর্মরত রয়েছেন। বিশেষ করে নারীদের জন্য পৃথক ফ্লোরে পর্দার সাথে কাজের পরিবেশ এবং ধর্মীয় অনুশাসন পালনের সুযোগ রয়েছে সেখানে। সাশ্রয়ী মূল্যে পণ্য উৎপাদন ও বিক্রির এই মডেলটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেললেও এখন তা অস্তিত্ব সংকটে।

ব্যবসায়ী আক্ষেপ করে বলেন, “শহীদ ওসমান হাদির মতো আমাকেও যদি কেউ গুলি করে মারে, তবে কয়েক দিন পর সবাই ভুলে যাবে। কিন্তু আমার ছোট ছোট সন্তানদের কী হবে? আমি ইনসাফ পাব কি না, তা নিয়ে আমার শতভাগ সংশয় আছে।”

বর্তমানে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সাধারণ ক্রেতারা এই সিন্ডিকেট ভাঙতে এবং শোরুমটি পুনরায় চালু করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এই সংবাদটি শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম
Ibrahimprodhan
Ibrahimprodhan

বার্তাক নিউজের সাংবাদিক।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পঠিত

01
গ্রামে এখনও সক্রিয় মব সন্ত্রাসঃ নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে নাজেহাল করার পায়তারা
17 April 2026
02
বিপাকে ইসরায়েল সাবেক সেনাপ্রধানের অতি গোপন ছবি ও ভিডিও এখন ইরানের নখদর্পণে
12 April 2026
03
নরসিংদীতে গোসলে দেরি করায় ৭ বছরের মাদ্রাসা ছাত্রকে নির্মম নির্যাতন, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
04 April 2026
04
‘আদম’ অনুসন্ধান ১৬ বছর আগের সেই মর্মান্তিক রাতের অজানা তথ্য
17 April 2026
05
একজন ‘আদম’-এর খোঁজে: পুরো পরিবার কেন আত্মহননের পথ বেছে নিয়েছিল
17 April 2026
Bartaq

বার্তাক বাংলাদেশের একটি বিশ্বস্ত নিউজ পোর্টাল।

বিভাগসমূহ

  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • ঢাকা
  • ময়মনসিংহ
  • বরিশাল
  • খুলনা
  • চট্টগ্রাম
  • সিলেট

দ্রুত লিঙ্ক

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • উদ্যোক্তা
  • ই-পেপার
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলী
  • সাইটম্যাপ

সর্বশেষ সংবাদ

গ্রামে এখনও সক্রিয় মব সন্ত্রাসঃ নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে... 17 April 2026
গাজীপুরে ফিল্মি স্টাইলে ইমামের বাড়িতে হামলা পিস্তল ঠেকিয়ে... 17 April 2026
দিল্লিতে দিনদুপুরে নৃশংসতা মোহাম্মদ হোসেনকে কুপিয়ে উল্লাস ঘাতকের,... 17 April 2026
এলাকাবাসীর কাছে ঘটনাটি এখনও তাজা এক ভৌতিক ক্ষত... 17 April 2026
শুধু ময়মনসিংহ নয়, বিশ্বজুড়েই ছড়িয়ে আছে এমন ‘আদম’... 17 April 2026

© 2026 বার্তাক। সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক ও প্রকাশক: ইব্রাহিম প্রধান

গোপনীয়তা· শর্তাবলী· যোগাযোগ· বিজ্ঞাপন

Developed by Amazaraz Tech

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by