বিজ্ঞাপন
লোড হচ্ছে... --:--:-- --
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • আমাদের সম্পর্কে
  • জবস
  • খেলা
  • বিনোদন
  • উদ্যোক্তার গল্প
  • IELTS Band Score Calculator
  • IELTS Prep Pro
LIVE
বিজ্ঞাপন
🔴 ব্রেকিং
গ্রামে এখনও সক্রিয় মব সন্ত্রাসঃ নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে নাজেহাল করার পায়তারা গাজীপুরে ফিল্মি স্টাইলে ইমামের বাড়িতে হামলা পিস্তল ঠেকিয়ে ১৫ বছরের কিশোরী মেয়েকে অপহরণ দিল্লিতে দিনদুপুরে নৃশংসতা মোহাম্মদ হোসেনকে কুপিয়ে উল্লাস ঘাতকের, জনমনে তীব্র ক্ষোভ এলাকাবাসীর কাছে ঘটনাটি এখনও তাজা এক ভৌতিক ক্ষত প্রশাসনের নীরবতায় বাড়ছে কৌতূহল ও ভ্রান্ত বিশ্বাসের ঝুঁকি। শুধু ময়মনসিংহ নয়, বিশ্বজুড়েই ছড়িয়ে আছে এমন 'আদম' ও 'ঈশ্বর' দাবিদারদের থাবা গ্রামে এখনও সক্রিয় মব সন্ত্রাসঃ নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে নাজেহাল করার পায়তারা গাজীপুরে ফিল্মি স্টাইলে ইমামের বাড়িতে হামলা পিস্তল ঠেকিয়ে ১৫ বছরের কিশোরী মেয়েকে অপহরণ দিল্লিতে দিনদুপুরে নৃশংসতা মোহাম্মদ হোসেনকে কুপিয়ে উল্লাস ঘাতকের, জনমনে তীব্র ক্ষোভ এলাকাবাসীর কাছে ঘটনাটি এখনও তাজা এক ভৌতিক ক্ষত প্রশাসনের নীরবতায় বাড়ছে কৌতূহল ও ভ্রান্ত বিশ্বাসের ঝুঁকি। শুধু ময়মনসিংহ নয়, বিশ্বজুড়েই ছড়িয়ে আছে এমন 'আদম' ও 'ঈশ্বর' দাবিদারদের থাবা
› খুলনা › ডেমরা সাব-রেজিস্ট্রার অফিসে সিন্ডিকেট রাজ ‘খাসলোক’...
খুলনা

ডেমরা সাব-রেজিস্ট্রার অফিসে সিন্ডিকেট রাজ ‘খাসলোক’ পরিচয়ে জাহাঙ্গীর আলমের দাপট

Ibrahimprodhan
Ibrahimprodhan
সিনিয়র রিপোর্টার
22 March 2026 22 March 2026 1 মিনিট পড়া 5 হাজার+
ডেমরা সাব-রেজিস্ট্রার অফিসে সিন্ডিকেট রাজ ‘খাসলোক’ পরিচয়ে জাহাঙ্গীর আলমের দাপট

‘খাসলোক’ পরিচয়ে জাহাঙ্গীর আলমের দাপট

5 হাজার+
শেয়ার: ফেসবুক শেয়ার
শেয়ার করুন: ফেসবুক শেয়ার

নিজস্ব প্রতিবেদক | বার্তাক নিউজ 

সাবেক আইনমন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ থেকে রাতারাতি বর্তমান আইন উপদেষ্টার ‘আস্থাভাজন’— ভোল পাল্টে দাপিয়ে বেড়াচ্ছেন ডেমরা সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম। শরীয়তপুর সদরে আইনজীবীর কাছে চাঁদা দাবি করে বিতর্কের জন্ম দেওয়া এই কর্মকর্তা গত দুই বছরের বেশি সময় ধরে ডেমরার একই চেয়ারে আসীন। তার নেতৃত্বে গড়ে ওঠা এক শক্তিশালী সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ সেবাগ্রহীতারা।

সিন্ডিকেটের জালে ডেমরা অফিস অনুসন্ধানে জানা গেছে, ডেমরা রেজিস্ট্রি অফিসে কর্মকর্তা, কর্মচারী ও দলিল লেখক ভেন্ডার সমিতির সমন্বয়ে একটি অসাধু চক্র সক্রিয়। দলিল নিবন্ধন প্রক্রিয়ায় জালিয়াতি, দায়িত্ব পালনে অবহেলা এবং নানা আইনি মারপ্যাঁচ দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা এই চক্রের প্রধান কৌশল। প্রতিটি দলিলে সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় এখন এই অফিসের ওপেন সিক্রেট।

এই সিন্ডিকেটের মূল কারিগর হিসেবে কাজ করছেন অফিস সহকারী শাহজাহান, উমেদার সাজু এবং টিপসইয়ের দায়িত্বে থাকা কর্মীরা। এমনকি আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া নকল নবিশরাও সরাসরি ঘুষের টাকা দাবি করছেন। প্রতিটি হেবা-ঘোষণাপত্র বা সাধারণ দলিলের ওপর পেন্সিলের সাংকেতিক চিহ্নের মাধ্যমে নির্ধারণ করা হয় ঘুষের পরিমাণ। টাকা না দিলে ‘কাগজে সমস্যা আছে’ বলে ভয় দেখানো হয়। এমনকি জমির শ্রেণি পরিবর্তন করে (যেমন: নালা বা ডোবাকে ফ্রেশ জমি দেখানো) মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

বিতর্কিত অতীত ও বর্তমান দাপট মুহাম্মদ জাহাঙ্গীর আলমের কর্মজীবন জুড়েই রয়েছে বিতর্কের ছাপ। ২০২৩ সালে শরীয়তপুর সদরে থাকাকালীন এক আইনজীবীর কাছে ‘মিষ্টি খরচ’ বাবদ টাকা চেয়ে ব্যাপক সমালোচিত হন তিনি। সেই অভিযোগের প্রেক্ষিতে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে ডেমরায় বদলি করা হয়। তবে ডেমরায় এসে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন।

রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে জাহাঙ্গীর আলমও নিজের পরিচয় বদলে ফেলেছেন। ৫ই আগস্টের আগে যিনি নিজেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই বা অত্যন্ত ঘনিষ্ঠ দাবি করতেন, এখন তিনি বর্তমান আইন উপদেষ্টার নাম ভাঙিয়ে চলছেন। এমনকি বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের (বি.আর.এস.এ) গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়ে সারাদেশের রেজিস্ট্রেশন পরিবারে প্রভাব খাটানোর চেষ্টা করছেন।

সম্পদ বিবরণী ও সচিবালয় কাণ্ড ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিলে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল সাব-রেজিস্ট্রার সচিবালয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। অভিযোগ আছে, নিজের অবৈধ সম্পদ আড়াল করতেই তিনি সহকর্মীদের উসকে দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন।

ভুক্তভোগীদের আর্তনাদ প্রতিদিন ডেমরা অফিসে প্রায় দুই থেকে আড়াইশ দলিল রেজিস্ট্রি হয়। সেবাগ্রহীতাদের অভিযোগ, প্রতিটি টেবিলে ‘ফিস’ বা ‘নাস্তা খরচ’-এর নামে টাকা না দিলে কাজ এগোয় না। দিনশেষে আদায়কৃত এই টাকার ভাগ চলে যায় সমিতির ফান্ড, সেরেস্তা ফান্ড এবং খোদ সাব-রেজিস্ট্রারের পকেটে।

এই বিষয়ে জাহাঙ্গীর আলমের বক্তব্য নিতে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তার ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি সাধারণত গণমাধ্যমের সাথে কথা বলেন না এবং তার হয়ে সব পরিস্থিতি সামাল দেন উমেদার সাজু।

ডেমরা অফিসের এই ‘ঘুষ সাম্রাজ্য’ এবং জাহাঙ্গীর আলমের বিপুল সম্পদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য নিয়ে আসছে আমাদের পরবর্তী প্রতিবেদন।

ট্যাগ: #bangladesh#Bnagladesh#dhaka#narayanganj#দুর্নীতি
এই সংবাদটি শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম
Ibrahimprodhan
Ibrahimprodhan
সিনিয়র রিপোর্টার

বার্তাক নিউজের সাংবাদিক।

সম্পর্কিত সংবাদ

নরসিংদীতে গোসলে দেরি করায় ৭ বছরের মাদ্রাসা ছাত্রকে নির্মম নির্যাতন, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
খুলনা BREAKING

নরসিংদীতে গোসলে দেরি করায় ৭ বছরের মাদ্রাসা ছাত্রকে নির্মম নির্যাতন, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

পবিত্র কোরআন শিক্ষার উদ্দেশ্যে মাদ্রাসায় ভর্তি হয়েছিল সাত বছরের শিশু মুজাহিদ। কিন্তু সামান্য গোসল...

Ibrahimprodhan 04 April 2026 2.4 হাজার+
নারায়ণগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব সাংবাদিকের ওপর ‘টিটু সিন্ডিকেট’-এর হামলা
Narayanganj BREAKING

নারায়ণগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব সাংবাদিকের ওপর ‘টিটু সিন্ডিকেট’-এর হামলা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিস এখন অনিয়ম, ঘুষ লেনদেন আর দালালের আস্তানায়...

Ibrahimprodhan 25 March 2026 14.9 হাজার+
মায়ের কবরে শিশুর আর্তনাদ ভাইরাল ভিডিওর পর সৎমাকে তলব, প্রশাসনের হুঁশিয়ারি
খুলনা BREAKING

মায়ের কবরে শিশুর আর্তনাদ ভাইরাল ভিডিওর পর সৎমাকে তলব, প্রশাসনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা আম্মু, আপনি কেন আমাকে রেখে গেলেন? আমাকেও আপনার কাছে নিয়ে...

Ibrahimprodhan 25 March 2026 1 হাজার+

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পঠিত

01
গ্রামে এখনও সক্রিয় মব সন্ত্রাসঃ নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে নাজেহাল করার পায়তারা
17 April 2026
02
বিপাকে ইসরায়েল সাবেক সেনাপ্রধানের অতি গোপন ছবি ও ভিডিও এখন ইরানের নখদর্পণে
12 April 2026
03
নরসিংদীতে গোসলে দেরি করায় ৭ বছরের মাদ্রাসা ছাত্রকে নির্মম নির্যাতন, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
04 April 2026
04
‘আদম’ অনুসন্ধান ১৬ বছর আগের সেই মর্মান্তিক রাতের অজানা তথ্য
17 April 2026
05
একজন ‘আদম’-এর খোঁজে: পুরো পরিবার কেন আত্মহননের পথ বেছে নিয়েছিল
17 April 2026
Bartaq

বার্তাক বাংলাদেশের একটি বিশ্বস্ত নিউজ পোর্টাল।

বিভাগসমূহ

  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • ঢাকা
  • ময়মনসিংহ
  • বরিশাল
  • খুলনা
  • চট্টগ্রাম
  • সিলেট

দ্রুত লিঙ্ক

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • উদ্যোক্তা
  • ই-পেপার
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলী
  • সাইটম্যাপ

সর্বশেষ সংবাদ

গ্রামে এখনও সক্রিয় মব সন্ত্রাসঃ নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে... 17 April 2026
গাজীপুরে ফিল্মি স্টাইলে ইমামের বাড়িতে হামলা পিস্তল ঠেকিয়ে... 17 April 2026
দিল্লিতে দিনদুপুরে নৃশংসতা মোহাম্মদ হোসেনকে কুপিয়ে উল্লাস ঘাতকের,... 17 April 2026
এলাকাবাসীর কাছে ঘটনাটি এখনও তাজা এক ভৌতিক ক্ষত... 17 April 2026
শুধু ময়মনসিংহ নয়, বিশ্বজুড়েই ছড়িয়ে আছে এমন ‘আদম’... 17 April 2026

© 2026 বার্তাক। সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক ও প্রকাশক: ইব্রাহিম প্রধান

গোপনীয়তা· শর্তাবলী· যোগাযোগ· বিজ্ঞাপন

Developed by Amazaraz Tech

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by