বিজ্ঞাপন
লোড হচ্ছে... --:--:-- --
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • উদ্যোক্তার গল্প
  • আমাদের সম্পর্কে
LIVE
বিজ্ঞাপন
🔴 ব্রেকিং
গ্রামে এখনও সক্রিয় মব সন্ত্রাসঃ নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে নাজেহাল করার পায়তারা গাজীপুরে ফিল্মি স্টাইলে ইমামের বাড়িতে হামলা পিস্তল ঠেকিয়ে ১৫ বছরের কিশোরী মেয়েকে অপহরণ দিল্লিতে দিনদুপুরে নৃশংসতা মোহাম্মদ হোসেনকে কুপিয়ে উল্লাস ঘাতকের, জনমনে তীব্র ক্ষোভ শুধু ময়মনসিংহ নয়, বিশ্বজুড়েই ছড়িয়ে আছে এমন 'আদম' ও 'ঈশ্বর' দাবিদারদের থাবা একজন 'আদম'-এর খোঁজে: পুরো পরিবার কেন আত্মহননের পথ বেছে নিয়েছিল গ্রামে এখনও সক্রিয় মব সন্ত্রাসঃ নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে নাজেহাল করার পায়তারা গাজীপুরে ফিল্মি স্টাইলে ইমামের বাড়িতে হামলা পিস্তল ঠেকিয়ে ১৫ বছরের কিশোরী মেয়েকে অপহরণ দিল্লিতে দিনদুপুরে নৃশংসতা মোহাম্মদ হোসেনকে কুপিয়ে উল্লাস ঘাতকের, জনমনে তীব্র ক্ষোভ শুধু ময়মনসিংহ নয়, বিশ্বজুড়েই ছড়িয়ে আছে এমন 'আদম' ও 'ঈশ্বর' দাবিদারদের থাবা একজন 'আদম'-এর খোঁজে: পুরো পরিবার কেন আত্মহননের পথ বেছে নিয়েছিল
› খুলনা › মায়ের কবরে শিশুর আর্তনাদ ভাইরাল ভিডিওর...
খুলনা

মায়ের কবরে শিশুর আর্তনাদ ভাইরাল ভিডিওর পর সৎমাকে তলব, প্রশাসনের হুঁশিয়ারি

25 March 2026 25 March 2026 1 মিনিট পড়া 1 হাজার+
মায়ের কবরে শিশুর আর্তনাদ ভাইরাল ভিডিওর পর সৎমাকে তলব, প্রশাসনের হুঁশিয়ারি

মায়ের কবরে শিশুর আর্তনাদ ভাইরাল ভিডিওর পর সৎমাকে তলব, প্রশাসনের হুঁশিয়ারি

1 হাজার+
শেয়ার: ফেসবুক শেয়ার
শেয়ার করুন: ফেসবুক শেয়ার

নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা

আম্মু, আপনি কেন আমাকে রেখে গেলেন? আমাকেও আপনার কাছে নিয়ে যান।—মায়ের কবরের পাশে বসে ৮ বছর বয়সী শিশু সামিয়ার এমন বুকফাটা আর্তনাদের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সৎমায়ের অমানবিক নির্যাতন সইতে না পেরে শিশুটির এমন আকুতি নাড়া দিয়েছে লাখো মানুষের হৃদয়।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার লালমাই উপজেলায়। সামিয়ার মা মারা যাওয়ার পর তার বাবা পুনরায় বিয়ে করেন। অভিযোগ উঠেছে, বিয়ের পর থেকেই সৎমা আয়েশা আক্তার ছোট্ট সামিয়ার ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। মায়ের অভাব দূর হওয়া তো দূরের কথা, উল্টো নির্যাতনের শিকার হয়ে অতিষ্ঠ হয়ে ওঠে এই এতিম শিশুটি। একপর্যায়ে ঘর থেকে পালিয়ে মায়ের কবরের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়ে সে।

‘কুমিল্লা নিউজ’ নামক একটি ফেসবুক পেজে সামিয়ার কান্নার ভিডিওটি ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। নেটিজেনরা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। অনেকেই মেয়েটিকে খুঁজে বের করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছাও পোষণ করেন।

ভিডিওটি নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। গত মঙ্গলবার শিশু সামিয়া এবং তার সৎমা আয়েশা আক্তারকে ইউএনও কার্যালয়ে হাজির করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আয়েশা আক্তার নিজের ভুল স্বীকার করেন এবং দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে সামিয়ার সাথে আর কখনোই খারাপ আচরণ করবেন না মর্মে তিনি প্রতিশ্রুতি প্রদান করেন।

এ বিষয়ে ইউএনও উম্মে তাহমিনা মিতু সংবাদমাধ্যমকে জানান, “শিশুটির সৎমাকে আপাতত এক মাসের জন্য সতর্কতামূলক সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি সামিয়ার ওপর পুনরায় কোনো নির্যাতনের অভিযোগ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করলেও সামিয়ার স্থায়ী নিরাপত্তা নিয়ে শঙ্কিত অনেকে। এলাকাবাসীর দাবি, শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, শিশুটির সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম
Ibrahimprodhan
Ibrahimprodhan

বার্তাক নিউজের সাংবাদিক।

সম্পর্কিত সংবাদ

নরসিংদীতে গোসলে দেরি করায় ৭ বছরের মাদ্রাসা ছাত্রকে নির্মম নির্যাতন, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
খুলনা BREAKING

নরসিংদীতে গোসলে দেরি করায় ৭ বছরের মাদ্রাসা ছাত্রকে নির্মম নির্যাতন, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

পবিত্র কোরআন শিক্ষার উদ্দেশ্যে মাদ্রাসায় ভর্তি হয়েছিল সাত বছরের শিশু মুজাহিদ। কিন্তু সামান্য গোসল...

Ibrahimprodhan 04 April 2026 2.3 হাজার+
নারায়ণগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব সাংবাদিকের ওপর ‘টিটু সিন্ডিকেট’-এর হামলা
Narayanganj BREAKING

নারায়ণগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব সাংবাদিকের ওপর ‘টিটু সিন্ডিকেট’-এর হামলা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিস এখন অনিয়ম, ঘুষ লেনদেন আর দালালের আস্তানায়...

Ibrahimprodhan 25 March 2026 10 হাজার+
ডেমরা সাব-রেজিস্ট্রার অফিসে সিন্ডিকেট রাজ ‘খাসলোক’ পরিচয়ে জাহাঙ্গীর আলমের দাপট
খুলনা BREAKING

ডেমরা সাব-রেজিস্ট্রার অফিসে সিন্ডিকেট রাজ ‘খাসলোক’ পরিচয়ে জাহাঙ্গীর আলমের দাপট

নিজস্ব প্রতিবেদক | বার্তাক নিউজ  সাবেক আইনমন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ থেকে রাতারাতি বর্তমান আইন উপদেষ্টার ‘আস্থাভাজন’—...

Ibrahimprodhan 22 March 2026 5 হাজার+

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পঠিত

01
ফ্যাসিস্ট আইনমন্ত্রীর খাসলোক, শরীয়তপুর সদরে আইনজীবীর কাছ থেকে চাদা দাবি করা সেই বেপরোয়া কর্মকর্তা ডেমরা সাব রেজিস্টার অফিসে দুই বছরের বেশি সময় ধরে একই চেয়ারে দাপিয়ে বেড়াচ্ছে
4 দিন আগে
02
বিপাকে ইসরায়েল সাবেক সেনাপ্রধানের অতি গোপন ছবি ও ভিডিও এখন ইরানের নখদর্পণে
6 দিন আগে
03
মাছের খাবারে পরিণত হলো ১৮ বাংলাদেশির ইউরোপ যাওয়ার স্বপ্ন নেপথ্যে ছাতকের দুই ভাই
02 April 2026
04
নরসিংদীতে গোসলে দেরি করায় ৭ বছরের মাদ্রাসা ছাত্রকে নির্মম নির্যাতন, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
04 April 2026
05
মোদির নারী মন্ত্রীদের নিয়ে সুব্রহ্মণ্যম স্বামীর বিস্ফোরক দাবি, ঘি ঢাললেন মধু কিশোয়ার
02 April 2026
Bartaq

বার্তাক বাংলাদেশের একটি বিশ্বস্ত নিউজ পোর্টাল।

বিভাগসমূহ

  • সারাদেশ
  • ঢাকা
  • আন্তর্জাতিক
  • ময়মনসিংহ
  • বরিশাল
  • খুলনা
  • রাজশাহী
  • চট্টগ্রাম

দ্রুত লিঙ্ক

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • উদ্যোক্তা
  • ই-পেপার
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলী
  • সাইটম্যাপ

সর্বশেষ সংবাদ

গ্রামে এখনও সক্রিয় মব সন্ত্রাসঃ নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে... 11 ঘণ্টা আগে
গাজীপুরে ফিল্মি স্টাইলে ইমামের বাড়িতে হামলা পিস্তল ঠেকিয়ে... 13 ঘণ্টা আগে
দিল্লিতে দিনদুপুরে নৃশংসতা মোহাম্মদ হোসেনকে কুপিয়ে উল্লাস ঘাতকের,... 22 ঘণ্টা আগে
শুধু ময়মনসিংহ নয়, বিশ্বজুড়েই ছড়িয়ে আছে এমন ‘আদম’... 23 ঘণ্টা আগে
একজন ‘আদম’-এর খোঁজে: পুরো পরিবার কেন আত্মহননের পথ... 23 ঘণ্টা আগে

© 2026 বার্তাক। সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক ও প্রকাশক: ইব্রাহিম প্রধান

গোপনীয়তা· শর্তাবলী· যোগাযোগ· বিজ্ঞাপন

Developed by Amazaraz Tech

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by