আগামীকাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশের আকাশে দেখা গেছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। ফলে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত
আজ শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করা হয়। বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে আগামীকাল ঈদ উদযাপনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
কক্সবাজারে প্রথম চাঁদ দেখা
আমাদের কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে সৈকতের লাবণী পয়েন্টে শাওয়াল মাসের চাঁদ দেখতে পান জেলা চাঁদ দেখা কমিটির সদস্যরা। এ সময় তারা বিচ ম্যানেজমেন্ট কমিটির গোল ঘরে এক জরুরি বৈঠকে মিলিত হন।
চাঁদ দেখা কমিটির সদস্য ও কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের পেশ ইমাম মুফতি সোলাইমান কাশেমি বলেন:
“পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে। ইনশাআল্লাহ, ধর্মপ্রাণ মুসল্লিরা আগামীকাল উৎসবমুখর পরিবেশে ঈদ পালন করবেন।”
বিশ্বজুড়ে ঈদ উদযাপন
উল্লেখ্য যে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল চাঁদ দেখা যাওয়ায় সেখানে আজ শুক্রবার ঈদ পালিত হচ্ছে। এরও একদিন আগে গত বৃহস্পতিবার আফগানিস্তান, মালি ও নাইজারে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ফিল্মি স্টাইলে ইমামের বাড়িতে হামলা পিস্তল ঠেকিয়ে ১৫ বছরের কিশোরী মেয়েকে অপহরণ
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর | ১৭ এপ্রিল, ২০২৬ গাজীপুরের শ্রীপুরে এক ইমামের বাড়িতে দিনে-দুপুরে পিস্তল...
ফ্যাসিস্ট আইনমন্ত্রীর খাসলোক, শরীয়তপুর সদরে আইনজীবীর কাছ থেকে চাদা দাবি করা সেই বেপরোয়া কর্মকর্তা ডেমরা সাব রেজিস্টার অফিসে দুই বছরের বেশি সময় ধরে একই চেয়ারে দাপিয়ে বেড়াচ্ছে
রাজধানী ঢাকার ডেমরা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মকর্তা, কর্মচারী ও দলিল লেখক ভেন্ডার সমিতির সখ্যতায় একটি...
নরসিংদীতে গোসলে দেরি করায় ৭ বছরের মাদ্রাসা ছাত্রকে নির্মম নির্যাতন, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
পবিত্র কোরআন শিক্ষার উদ্দেশ্যে মাদ্রাসায় ভর্তি হয়েছিল সাত বছরের শিশু মুজাহিদ। কিন্তু সামান্য গোসল...


Leave a Reply