বিজ্ঞাপন
লোড হচ্ছে... --:--:-- --
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • উদ্যোক্তার গল্প
  • আমাদের সম্পর্কে
LIVE
বিজ্ঞাপন
🔴 ব্রেকিং
গ্রামে এখনও সক্রিয় মব সন্ত্রাসঃ নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে নাজেহাল করার পায়তারা গাজীপুরে ফিল্মি স্টাইলে ইমামের বাড়িতে হামলা পিস্তল ঠেকিয়ে ১৫ বছরের কিশোরী মেয়েকে অপহরণ দিল্লিতে দিনদুপুরে নৃশংসতা মোহাম্মদ হোসেনকে কুপিয়ে উল্লাস ঘাতকের, জনমনে তীব্র ক্ষোভ শুধু ময়মনসিংহ নয়, বিশ্বজুড়েই ছড়িয়ে আছে এমন 'আদম' ও 'ঈশ্বর' দাবিদারদের থাবা একজন 'আদম'-এর খোঁজে: পুরো পরিবার কেন আত্মহননের পথ বেছে নিয়েছিল গ্রামে এখনও সক্রিয় মব সন্ত্রাসঃ নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে নাজেহাল করার পায়তারা গাজীপুরে ফিল্মি স্টাইলে ইমামের বাড়িতে হামলা পিস্তল ঠেকিয়ে ১৫ বছরের কিশোরী মেয়েকে অপহরণ দিল্লিতে দিনদুপুরে নৃশংসতা মোহাম্মদ হোসেনকে কুপিয়ে উল্লাস ঘাতকের, জনমনে তীব্র ক্ষোভ শুধু ময়মনসিংহ নয়, বিশ্বজুড়েই ছড়িয়ে আছে এমন 'আদম' ও 'ঈশ্বর' দাবিদারদের থাবা একজন 'আদম'-এর খোঁজে: পুরো পরিবার কেন আত্মহননের পথ বেছে নিয়েছিল
› Narayanganj › ফ্যাসিস্ট আইনমন্ত্রীর খাসলোক, শরীয়তপুর সদরে আইনজীবীর...
Narayanganj

ফ্যাসিস্ট আইনমন্ত্রীর খাসলোক, শরীয়তপুর সদরে আইনজীবীর কাছ থেকে চাদা দাবি করা সেই বেপরোয়া কর্মকর্তা ডেমরা সাব রেজিস্টার অফিসে দুই বছরের বেশি সময় ধরে একই চেয়ারে দাপিয়ে বেড়াচ্ছে

Ibrahimprodhan
Ibrahimprodhan
সিনিয়র রিপোর্টার
14 April 2026 4 দিন আগে 1 মিনিট পড়া 6 মন্তব্য 10 হাজার+
ফ্যাসিস্ট আইনমন্ত্রীর খাসলোক, শরীয়তপুর সদরে আইনজীবীর কাছ থেকে চাদা দাবি করা সেই বেপরোয়া কর্মকর্তা ডেমরা সাব রেজিস্টার অফিসে দুই বছরের বেশি সময় ধরে একই চেয়ারে দাপিয়ে বেড়াচ্ছে

শরীয়তপুর সদরে আইনজীবীর কাছ থেকে চাদা দাবি করা সেই বেপরোয়া কর্মকর্তা ডেমরা সাব রেজিস্টার অফিসে দুই বছরের বেশি সময় ধরে একই চেয়ারে দাপিয়ে বেড়াচ্ছে

10 হাজার+
শেয়ার: ফেসবুক শেয়ার
শেয়ার করুন: ফেসবুক শেয়ার

রাজধানী ঢাকার ডেমরা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মকর্তা, কর্মচারী ও দলিল লেখক ভেন্ডার সমিতির সখ্যতায় একটি অসাধু সিন্ডিকেট সক্রিয় রয়েছে। দলিল নিবন্ধন প্রক্রিয়ায় প্রতারণা, দায়িত্ব পালনে অবহেলা, স্থানীয় রাজনৈতিক প্রভাব বিস্তার ও সময়ক্ষেপণের মাধ্যমে দুর্নীতির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে এই চক্র। অনুসন্ধানে জানা গেছে, সেবাগ্রহীতাদের জিম্মি করে ‘অফিস খরচ’ ও ‘নাস্তা’র নামে অতিরিক্ত অর্থ আদায় করাই এই সিন্ডিকেটের মূল লক্ষ্য। প্রতিটি দলিলে পেন্সিলের সাংকেতিক চিহ্নের ইশারায় নির্ধারিত হয় ঘুষের পরিমাণ। টাকা না দিলে আইনি জটিলতার ভয় দেখিয়ে দলিল সম্পাদন বন্ধ রাখা হয়। এমনকি জমির সব কাগজ ঠিক থাকলেও কৌশলে শ্রেণি পরিবর্তন করে মোটা অংকের উৎকোচ দাবি করা হয়।

এই দুর্নীতির মূলে রয়েছেন সাব-রেজিস্ট্রার মুহাম্মদ জাহাঙ্গীর আলম। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি শতাংশের হিসাব কষে ঘুষ নেন। শরীয়তপুর সদর উপজেলায় দায়িত্ব পালনকালেও তার বিরুদ্ধে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ উঠেছিল, যা নিয়ে তৎকালীন সময়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডেমরায় যোগদানের পর তিনি তার সাজানো ‘অফিস সিস্টেম’ অনুসারীদের মাধ্যমে ঘুষ বাণিজ্যের নতুন পন্থা অবলম্বন করেছেন। ভুক্তভোগীদের দাবি, মোটা অঙ্কের টাকা ছাড়া এখানে কোনো জমি রেজিস্ট্রি হয় না। প্রতিদিন আদায়কৃত এই বিপুল অর্থের একটি অংশ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের পেছনে খরচ হলেও সিংহভাগই চলে যায় সাব-রেজিস্ট্রারের পকেটে।

সক্রিয় এই সিন্ডিকেটের সামনের সারিতে রয়েছেন অফিস সহকারী শাহজাহান, উমেদার সাজু, টিপসইয়ের দায়িত্বে থাকা কর্মচারী ও আউটসোর্সিংয়ে নিযুক্ত নকল নবিশসহ দলিল লেখক সমিতির কতিপয় সদস্য। সরকারি ফি পে-অর্ডারের মাধ্যমে আদায়ের নিয়ম থাকলেও তারা সাব-রেজিস্ট্রারের খরচ ও অফিস খরচের নামে বাড়তি টাকা আদায় করে থাকে। বিশেষ করে হেবা-ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বাইরেও সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। সামান্য নকল তুলতেও কয়েক গুণ বাড়তি টাকা গুনতে হচ্ছে সেবাগ্রহীতাদের।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোরও বিস্তর অভিযোগ রয়েছে। ৫ই আগস্টের পূর্বে তৎকালীন আইনমন্ত্রীর সাথে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে নিজেকে তার ছোট ভাই পরিচয় দিয়ে চলতেন তিনি। সরকার পরিবর্তনের পর দ্রুত ভোল পাল্টে বর্তমান আইন উপদেষ্টার নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে দাপিয়ে বেড়াচ্ছেন। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের (বি.আর.এস.এ) যুগ্ম মহাসচিব-৩ পদে নির্বাচিত হওয়ার পর তার দাপট আরও বেড়ে গেছে। এমনকি ২০২৪ সালের ১৮ই আগস্ট সরকারি কর্মকর্তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশের প্রতিবাদে সচিবালয় ঘেরাও এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুমকি প্রদানের ক্ষেত্রেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা যায়।

বর্তমানে ডেমরা সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিদিন প্রায় দুই থেকে আড়াইশ দলিল রেজিস্ট্রি হয়। কেরানি, মোহরার থেকে শুরু করে পিওন—সবাই হাত পেতে দাঁড়িয়ে থাকে কথিত ‘ফিস’ আদায়ের জন্য। দিনশেষে সমিতির ফান্ড, কর্মকর্তার ফান্ড ও সেরেস্তা ফান্ডের নামে জনগণের কষ্টার্জিত অর্থ এই অসাধু চক্রের কবলে পড়ে। ক্ষমতার দাপট ও উচ্চমহলে তদবিরের কারণে জাহাঙ্গীর আলম এখনও বহাল তবিয়তে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যার ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন।

এ নিয়ে বিস্তারিত আরও চাঞ্চল্যকর তথ্য নিয়ে পরবর্তী প্রতিবেদনে প্রকাশিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম
Ibrahimprodhan
Ibrahimprodhan
সিনিয়র রিপোর্টার

বার্তাক নিউজের সাংবাদিক।

সম্পর্কিত সংবাদ

নারায়ণগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব সাংবাদিকের ওপর ‘টিটু সিন্ডিকেট’-এর হামলা
Narayanganj BREAKING

নারায়ণগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব সাংবাদিকের ওপর ‘টিটু সিন্ডিকেট’-এর হামলা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিস এখন অনিয়ম, ঘুষ লেনদেন আর দালালের আস্তানায়...

Ibrahimprodhan 25 March 2026 10 হাজার+
ফতুল্লায় চাঁদা না পেয়ে বাড়িতে হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ
Narayanganj BREAKING

ফতুল্লায় চাঁদা না পেয়ে বাড়িতে হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, বার্তাক নিউজ নারায়ণগঞ্জ | ২৪ মার্চ, ২০২৬ নারায়ণগঞ্জের ফতুল্লায় জমি দখল ও...

Ibrahimprodhan 24 March 2026 1.2 হাজার+

6 responses to “ফ্যাসিস্ট আইনমন্ত্রীর খাসলোক, শরীয়তপুর সদরে আইনজীবীর কাছ থেকে চাদা দাবি করা সেই বেপরোয়া কর্মকর্তা ডেমরা সাব রেজিস্টার অফিসে দুই বছরের বেশি সময় ধরে একই চেয়ারে দাপিয়ে বেড়াচ্ছে”

  1. Micah864 says:
    April 14, 2026 at 11:15 am

    https://shorturl.fm/JjKTj

    Reply
  2. Alana3692 says:
    April 14, 2026 at 3:04 pm

    https://shorturl.fm/Fpktd

    Reply
  3. Isla2222 says:
    April 14, 2026 at 8:35 pm

    https://shorturl.fm/2ha9b

    Reply
  4. Vanessa4241 says:
    April 15, 2026 at 5:23 am

    https://shorturl.fm/Shpfk

    Reply
  5. Kathryn1927 says:
    April 16, 2026 at 4:18 pm

    https://shorturl.fm/hulRK

    Reply
  6. Madeline2727 says:
    April 16, 2026 at 7:45 pm

    https://shorturl.fm/KJdgU

    Reply

Leave a Reply to Kathryn1927 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পঠিত

01
মাছের খাবারে পরিণত হলো ১৮ বাংলাদেশির ইউরোপ যাওয়ার স্বপ্ন নেপথ্যে ছাতকের দুই ভাই
02 April 2026
02
বিপাকে ইসরায়েল সাবেক সেনাপ্রধানের অতি গোপন ছবি ও ভিডিও এখন ইরানের নখদর্পণে
6 দিন আগে
03
নরসিংদীতে গোসলে দেরি করায় ৭ বছরের মাদ্রাসা ছাত্রকে নির্মম নির্যাতন, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
04 April 2026
04
জাপানে পারমাণবিক হামলার শিকারদের চিঠি নিতে অস্বীকৃতি ইসরায়েলি দূতাবাসের
02 April 2026
05
মোদির নারী মন্ত্রীদের নিয়ে সুব্রহ্মণ্যম স্বামীর বিস্ফোরক দাবি, ঘি ঢাললেন মধু কিশোয়ার
02 April 2026
Bartaq

বার্তাক বাংলাদেশের একটি বিশ্বস্ত নিউজ পোর্টাল।

বিভাগসমূহ

  • সারাদেশ
  • ঢাকা
  • আন্তর্জাতিক
  • ময়মনসিংহ
  • বরিশাল
  • খুলনা
  • রাজশাহী
  • চট্টগ্রাম

দ্রুত লিঙ্ক

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • উদ্যোক্তা
  • ই-পেপার
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলী
  • সাইটম্যাপ

সর্বশেষ সংবাদ

গ্রামে এখনও সক্রিয় মব সন্ত্রাসঃ নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে... 17 ঘণ্টা আগে
গাজীপুরে ফিল্মি স্টাইলে ইমামের বাড়িতে হামলা পিস্তল ঠেকিয়ে... 20 ঘণ্টা আগে
দিল্লিতে দিনদুপুরে নৃশংসতা মোহাম্মদ হোসেনকে কুপিয়ে উল্লাস ঘাতকের,... 1 দিন আগে
শুধু ময়মনসিংহ নয়, বিশ্বজুড়েই ছড়িয়ে আছে এমন ‘আদম’... 1 দিন আগে
একজন ‘আদম’-এর খোঁজে: পুরো পরিবার কেন আত্মহননের পথ... 1 দিন আগে

© 2026 বার্তাক। সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক ও প্রকাশক: ইব্রাহিম প্রধান

গোপনীয়তা· শর্তাবলী· যোগাযোগ· বিজ্ঞাপন

Developed by Amazaraz Tech

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by